রেমিটেন্স লেনদেনে পেতে পারেন স্বর্ণের হার
প্রবাসী বাংলাদেশী রেমিটেন্স বীর ও দেশে থাকা তাদের আপনজনদের জন্য নগদ নিয়ে এলো ‘হার না মানা হার’ ক্যাম্পেইন। এই ক্যাম্পেইনে তিনজন রেমিটেন্স রিসিভার, নগদ একাউন্টে কমপক্ষে ১০,০০০ টাকা (২.৫% গভমেণ্ট ইনসেন্টিভ ব্যতিত) রেমিটেন্স রিসিভ করলে উপহার হিসেবে পেতে পারেন ১.৫ ভরি স্বর্ণের গলার হার।
অফারের বিস্তারিত
১। সৌভাগ্যবান তিনজন রেমিটেন্স রিসিভার তাঁর নগদ ইসলামিক একাউন্টে ২.৫% সরকারি প্রণোদনা ব্যতীত, কমপক্ষে ১০,০০০ টাকা রেমিটেন্স রিসিভ করলে ১.৫ ভরি স্বর্ণের গলার হার উপহার পাওয়ার যোগ্য হতে পারেন।
২। এই ক্যাম্পেইনে অংশগ্রহণের জন্য রেমিটেন্স রিসিভার (বেনিফিশিয়ারি) তাদের নগদ ইসলামিক একাউন্টে ন্যূনতম ১০,০০০ টাকা (২.৫% সরকারি প্রণোদনা ব্যতীত) রেমিটেন্স পেতে হবে
৩। একজন ভাগ্যবান বিজয়ী পুরো অফার চলাকালে শুধুমাত্র একবারই উপহার পাওয়ার যোগ্য হবেন
৪। এই অফারে তিনজন ভাগ্যবান বিজয়ীদের ১.৫ ভরি স্বর্ণের গলার হার উপহার দেয়া হবে
৫। অফার শেষ হওয়ার পর ভাগ্যবান ৩ জন গ্রাহক যারা পুরষ্কার বিজয়ী হবেন, তাদের সাথে নগদ ইসলামিক কাস্টমার সার্ভিস থেকে যোগাযোগ করা হবে
৬। এই অফারটি ১৮ ফেব্রুয়ারি, ২০২৬ থেকে ৩১ মার্চ, ২০২৬ পর্যন্ত চলবে
৭। এই অফার পেতে হলে নগদ এবং/অথবা নগদ ইসলামিক একাউন্টটি অবশ্যই সচল ও ফুল প্রোফাইল থাকতে হবে
৮। এই অফারের আওতাভুক্ত উপহার পাওয়ার জন্য কেউ অসদুপায় অবলম্বন করলে অথবা সন্দেহজনক লেনদেন পরিলক্ষিত হলে উক্ত ব্যাক্তিকে এই অফারের অযোগ্য বলে গন্য করা হবে
৯। নগদ ইসলামিক এই শর্তাবলি পরিবর্তন/পরিবর্ধন করার কিংবা কোন প্রকার পূর্ব ঘোষণা ছাড়াই পুরো অফারটি বাতিল করার অধিকার সংরক্ষণ করে
১০। এই অফার সম্পর্কিত যেকোনো সিদ্ধান্ত নগদ ইসলামিক কর্তৃক সংরক্ষিত এবং নগদ ইসলামিক-এর সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে।
শর্তাবলি
নগদ ঘোষণা করে যে,
ক) নগদ বা নগদ ইসলামিক-এর কোনো প্রতিনিধি, কখনোই আপনার কাছে নগদ ইসলামিক একাউন্টের ওটিপি (OTP) বা পিন (PIN) চাইবেন না
খ) নগদ বা নগদ ইসলামিক-এর কোনো প্রতিনিধি আপনাকে কোনো প্রকার লেনদেন করতে বলবেন না
গ) 16167 বা 096 096 16167 নাম্বার থেকেই শুধু আপনার সাথে যোগাযোগ করা হবে। এই অফার চলাকালে নগদ ইসলামিক-এর মাধ্যমে টাকা দেওয়ার ক্ষেত্রে, যেকোন প্রকার বিভ্রান্তি দেখা দিলে তা নিশ্চিত হবার জন্য 16167 অথবা 096 096 16167 নাম্বারে কল করতে পারবেন এবং/অথবা দেশব্যাপী বিস্তৃত নগদ সেবা (https://nagad.com.bd/nagad-sheba) থেকে আপনার প্রয়োজনীয় সেবা পেতে পারেন
ঘ) উপরের ঘোষণাগুলোর পরও তৃতীয় কোনো পক্ষ কর্তৃক আপনার কোনো ক্ষতি হলে, নগদ ইসলামিক কর্তৃপক্ষ দায়ী থাকবে না
ঙ) কোনো নগদ ইসলামিক গ্রাহক যদি নগদ ইসলামিক একাউন্ট ব্যবহার করে প্রচলিত আইন বা নীতিমালা পরিপন্থী কার্যক্রম যেমন জুয়া, ফরেক্স ট্রেডিং, ক্রিপ্টোকারেন্সি লেনদেন বা প্রতারণামূলক কর্মকাণ্ডে সম্পৃক্ত থাকে বা সম্পৃক্ত আছে বলে সন্দেহ হয়, তাহলে বাংলাদেশের সংশ্লিষ্ট রেগুলেটরি সংস্থা যথা বাংলাদেশ ফাইনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (BFIU), বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (BTRC), বাংলাদেশ ব্যাংক অথবা কোর্টের নির্দেশনা অনুযায়ী উক্ত গ্রাহকের নগদ একাউন্ট সাময়িকভাবে স্থগিত বা স্থায়ীভাবে বন্ধ করা হতে পারে
চ) এই অফারের বিস্তারিত বাংলা ও ইংরেজি উভয় ভাষায় লেখা থাকবে। বাংলা ও ইংরেজির মধ্যে কোন বিষয়ে দ্বিমত দেখা দিলে তখন ইংরেজি ভাষা প্রাধান্য পাবে।