ডাক বিভাগের ডিজিটাল লেনদেন

৳৬০ বোনাস উপহার অ্যাড মানি’তে

প্রতিদিনের লেনদেনকে আরো সহজ করতে, অ্যাড মানি ফিচার এনে দিয়েছে বাড়তি সুবিধা। এবার সেই সুবিধাকে আরো উপভোগ্য করতে, নগদ ইসলামিক নিয়ে এসেছে দারুণ একটি অফার। এখন ব্যাংক থেকে নগদ ইসলামিক-এ ৬,০৬০ টাকা অ্যাড মানি করলে, পাচ্ছেন ৬০ টাকা ইনস্ট্যান্ট বোনাস উপহার!

অফারের বিস্তারিত:

১। আপনি ‘নগদ ইসলামিক’ অ্যাপ (App) বা সংশ্লিষ্ট ব্যাংকের ডিজিটাল ব্যাংকিং (ওয়েবসাইট/অ্যাপ)-এর মাধ্যমে নির্ধারিত ব্যাংক থেকে ‘Add Money’ অপশন ব্যবহার করে ৬,০৬০ টাকা নগদ ইসলামিক একাউন্টে ‘অ্যাড মানি’ করলে ৬০ টাকা ইন্সট্যান্ট ক্যাশব্যাক উপভোগ করতে পারবেন

২। ক্যাম্পেইন চলাকালে একজন গ্রাহক শুধু একবারই এই ক্যাশব্যাক উপভোগ করতে পারবেন

৩। এই ক্যাম্পেইনের সকল শর্ত পূরণ সাপেক্ষে, যে নগদ ইসলামিক একাউন্টে ব্যাংক থেকে টাকা ‘অ্যাড মানি’ করা হবে, সেই নগদ একাউন্টেই (রিসিভার) ক্যাশব্যাক প্রদান করা হবে

৪। ‘নগদ ইসলামিক’ অ্যাপে উপলব্ধ নির্ধারিত সকল ব্যাংকের জন্য ‘অ্যাড মানি’ ফিচারটি প্রযোজ্য

৫। এই ক্যাম্পেইনটি শুধু ২৭ ফেব্রুয়ারি ২০২৬ (শুক্রবার) কার্যকর থাকবে

৬। এই ক্যাম্পেইনটিতে বিদ্যমান রেগুলার ও ইসলামিক প্রোফাইলের নগদ ইসলামিক গ্রাহকদের জন্য প্রযোজ্য

৭। এই ক্যাম্পেইনে অংশ গ্রহণের জন্য আপনার নগদ ইসলামিক একাউন্টটি সক্রিয় এবং ফুল প্রোফাইলে থাকতে হবে

৮। এই ক্যাম্পেইনের আওতায় ‘নগদ ইসলামিক’ শুধু পেমেন্ট সার্ভিস প্রোভাইডার হিসেবে দায়বদ্ধ থাকবে

৯। এই ক্যাম্পেইন আওতাধীন সমস্ত শর্তাবলী পূরণ ও ক্যাশব্যাকের জন্য মনোনীত হওয়া সত্ত্বেও কোন অজানা বা অনাকাঙ্ক্ষিত কারণে ক্যাশব্যাক না পেয়ে থাকেন তবে, ‘নগদ ইসলামিক’ উক্ত ক্যাশব্যাক অফারটি ক্যাম্পেইন শেষ হওয়ার পরবর্তী ১৫ (পনের) কার্যদিবসের মধ্যে প্রদান করা হবে। এক্ষেত্রে যেকোনো লেনদেন সংক্রান্ত বিরোধ প্রচলিত পদ্ধতি অনুসারে নিষ্পত্তি করা হবে

১০। কোনো কারণে গ্রাহকের ব্যাংক একাউন্ট থেকে যদি টাকা কেটে নেওয়া হয় এবং তা নগদ ইসলামিক একাউন্ট জমা না হয়, সে ক্ষেত্রে গ্রাহককে সংশ্লিষ্ট ব্যাংকের সাথে যোগাযোগ করতে হবে

১১। এই ক্যাম্পেইনের আওতায় ক্যাশব্যাক পাওয়ার উদ্দেশ্যে কোনো প্রকার সন্দেহজনক লেনদেন বা কার্যকলাপে জড়িত থাকলে সংশ্লিষ্ট অংশগ্রহণকারীকে এই ক্যাম্পেইনের জন্য অযোগ্য ঘোষণা করা হবে

১২। ‘নগদ ইসলামিক’ কোনো প্রকারের নোটিশ ছাড়াই যেকোনো সময় এই ক্যাম্পেইনের শর্তগুলো পরিবর্তন/পরিবর্ধন/পরিমার্জন বা সম্পূর্ণ ক্যাম্পেইন বাতিল করার অধিকার রাখে

১৩। এই ক্যাম্পেইন সংক্রান্ত ‘নগদ ইসলামিক’ এর যেকোনো সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে

১৪। নিম্নোক্ত ব্যাংকগুলো এই ক্যাম্পেইনের আওতাভুক্ত –

• AB Bank Ltd
• Agrani Bank Limited
• Bangladesh Commerce Bank Limited
• Bangladesh Development Bank Limited (BDBL).
• Bank Asia
• Basic Bank Limited
• Bengal Commercial Bank PLC (BGCB)
• Citizens Bank PLC
• Community Bank Bangladesh Ltd.
• Dhaka Bank Ltd
• Eastern Bank
• IFIC Bank Ltd.
• Islami Bank Bangladesh Limited (IBBL)
• JAMUNA BANK
• Janata Bank Limited
• Meghna Bank Limited (MGBL)
• Mercantile Bank Limited
• Midland Bank Ltd.
• Modhumoti Bank
• Mutual Trust Bank
• NCC Bank
• NRB Bank Limited
• NRBC Bank
• PRIME BANK LIMITED
• Pubali Bank Limited
• RAKUB
• Shahjalal Islami Bank Limited
• Shimanto Bank Limited
• SONALI BANK
• South Bangla Agriculture & Commerce Bank Limited
• Southeast Bank Limited
• Standard Bank Limited
• The City Bank Limited
• Trust Bank Limited
• The Premier Bank Limited
• United Commercial Bank Limited (UCB)

১৫। ‘নগদ ইসলামিক’ ঘোষণা করছে যে—

ক) নগদ বা নগদ ইসলামিকের কোনো প্রতিনিধি, কখনোই ব্যাংক একাউন্টর তথ্য, কার্ড নাম্বার, কার্ডের CVV, ওয়ান টাইম পাসওয়ার্ড (OTP) বা নগদ ও ব্যাংক একাউন্টের পিন নম্বর জানতে চাইবে না

খ) ইহা আপনাকে কোন প্রকার লেনদেন করতে বলবে না

গ) ইহা গ্রাহককে শুধুমাত্র 096 096 16167 নাম্বার থেকেই যোগাযোগ করবে। এই অফারের আওতায় নগদ ইসলামিক-এর মাধ্যমে টাকা প্রদানের ক্ষেত্রে যেকোনো প্রকার বিভ্রান্তি বা দ্বিধা নিশ্চিত হবার জন্য 16167 অথবা 096 096 16167 নাম্বারে কল করতে পারেন

ঘ) ব্যাংক থেকে অ্যাড মানি করার পর লেনদেনের তথ্য সংশ্লিষ্ট ব্যাংকের সিস্টেমে পাঠানো হবে। ব্যাংকের নীতিমালা অনুযায়ী যদি কোনো সারচার্জ প্রযোজ্য হয়, তার জন্য ‘নগদ ইসলামিক’ দায়ী থাকবে না

ঙ) নগদ ইসলামিক অ্যাপ ব্যবহার করে ব্যাংক একাউন্টর ব্যালেন্স যাচাই করা যায় না। ভুল নগদ ইসলামিক একাউন্ট টাকা পাঠানো বা ভুল পরিমাণ অ্যাড মানি করার (যেমন: ৫০০ টাকা অ্যাড মানি করার পরিবর্তে ৫০০০ টাকা অ্যাড মানি) জন্য নগদ ইসলামিক দায়ী থাকবে না

চ) ব্যাংক একাউন্ট সংক্রান্ত যেকোনো সমস্যার জন্য আপনাকে সংশ্লিষ্ট ব্যাংকের অনুমোদিত কাস্টমার সার্ভিসের সাথে যোগাযোগ করতে হবে

ছ) উল্লিখিত যেকোনো কারণ বা কোনো তৃতীয় পক্ষের কার্যকলাপের ফলে সৃষ্ট কোনো প্রকার লোকসানের জন্য ‘নগদ ইসলামিক’ দায়ী থাকবে না। ‘নগদ ইসলামিক’ একাউন্ট সম্পর্কিত কোনো সমস্যার ক্ষেত্রে আপনি প্রথমে ‘নগদ ইসলামিক’-এর হটলাইন নম্বর 16167 অথবা 096 096 16167-এ যোগাযোগ করবেন

জ) ‘নগদ ইসলামিক’ কাউকে এই ক্যাম্পেইনে অংশগ্রহণে বাধ্য বা প্ররোচিত করবে না। অংশগ্রহণ সম্পূর্ণরূপে গ্রাহকের নিজস্ব ইচ্ছা ও সম্মতির ভিত্তিতে হবে।

ঝ) কোনো নগদ ইসলামিক গ্রাহক যদি নগদ ইসলামিক একাউন্ট ব্যবহার করে প্রচলিত আইন বা নীতিমালা পরিপন্থী কার্যক্রম যেমন জুয়া, ফরেক্স ট্রেডিং, ক্রিপ্টোকারেন্সি লেনদেন বা প্রতারণামূলক কর্মকাণ্ডে সম্পৃক্ত থাকে বা সম্পৃক্ত আছে বলে সন্দেহ হয়, তাহলে বাংলাদেশের সংশ্লিষ্ট রেগুলেটরি সংস্থা যথা বাংলাদেশ ফাইনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (BFIU), বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (BTRC), বাংলাদেশ ব্যাংক অথবা কোর্টের নির্দেশনা অনুযায়ী উক্ত গ্রাহকের নগদ একাউন্ট সাময়িকভাবে স্থগিত বা স্থায়ীভাবে বন্ধ করা হতে পারে

ঞ) বাংলা ও ইংরেজি শর্তগুলোর মধ্যে কোনো বিরোধ দেখা দিলে ইংরেজি সংস্করণই চূড়ান্ত বলে গণ্য হবে