লেনদেনে উমরাহ প্যাকেজ উপহার
মহান আল্লাহ তা’আলা চাইলে উমরাহ পালনের ইচ্ছা পূরণ হবে আপনারও। এবার গ্রাহকদের জন্য সেই দারুণ সুখবর নিয়ে এসেছে নগদ ইসলামিক। এখন নগদ ইসলামিক থেকে যেকোনো লেনদেনে পাচ্ছেন, উপহার হিসেবে উমরাহ প্যাকেজ জেতার সুযোগ। লেনদেন শুরু করুন আজই।
অফারের বিস্তারিত
১। নগদ ইসলামিক একাউন্টের মাধ্যমে ন্যূনতম ৩,০০০ টাকার ইসলামিক লেনদেনের জন্য ভাগ্যবান পাঁচজন নগদ ইসলামিক গ্রাহক ‘উমরাহ প্যাকেজ’ উপহার জেতার সুযোগ পাবেন
২। এই ক্যাম্পেইনে অংশগ্রহণের জন্য, গ্রাহককে P2P লেনদেন ব্যতীত সর্বনিম্ন ৩,০০০ টাকা নগদ ইসলামিক একাউন্টের মাধ্যমে লেনদেন করতে হবে
৩। এই ক্যাম্পেইনে ৫ জন ভাগ্যবান বিজয়ীদের দৈবচয়ন পদ্ধতিতে নির্বাচন করা হবে
৪। ক্যাম্পেইন শেষ হওয়ার পর ভাগ্যবান ৫ জন গ্রাহকদের ‘নগদ ইসলামিক’ কাস্টমার সার্ভিস থেকে যোগাযোগ করা হবে
৫। এই ক্যাম্পেইনটি ১ম রমজান থেকে ৩০ রমজান পর্যন্ত কার্যকর থাকবে
৬। নগদ ইসলামিক-এর কর্মকর্তা, কর্মচারী এবং তাদের পরিবারের সদস্যরা এই ক্যাম্পেইনে অংশগ্রহণের জন্য যোগ্য নন
৭। এই ক্যাম্পেইন উপভোগ করতে হলে নগদ ইসলামিক একাউন্টটি অবশ্যই সচল ও ফুল প্রোফাইল থাকতে হবে
৮। এই ক্যাম্পেইনের আওতাভুক্ত উমরাহ প্যাকেজ পাওয়ার জন্য কেউ অসদুপায় অবলম্বন করলে অথবা সন্দেহজনক লেনদেন পরিলক্ষিত হলে সেই ব্যক্তিকে এই ক্যাম্পেইন হতে অযোগ্য বলে গণ্য করা হবে
৯। নগদ ইসলামিক এই শর্তগুলো পরিবর্তন/পরিবর্ধন করার কিংবা কোনো প্রকার পূর্ব ঘোষণা ছাড়াই, পুরো ক্যাম্পেইনটি বাতিল করার অধিকার রাখে
১০। এই ক্যাম্পেইন সংক্রান্ত যেকোনো সিদ্ধান্ত নগদ ইসলামিক কর্তৃক সংরক্ষিত এবং নগদ ইসলামিক-এর সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে
শর্তাবলি
নগদ ইসলামিক ঘোষণা করে যে,
ক) নগদ ইসলামিক বা নগদ-এর কোনো প্রতিনিধি, কখনোই গ্রাহকের কাছে তার একাউন্টের ওয়ান টাইম পাসওয়ার্ড (ওটিপি) কিংবা পার্সোনাল আইডেন্টিফিকেশন নাম্বার (পিন) চাইবে না
খ) ইহা গ্রাহককে কোনো প্রকার লেনদেন করতে বলবে না
গ) ইহা গ্রাহককে শুধুমাত্র 096 096 16167 নাম্বার থেকেই যোগাযোগ করবে। এই অফারের আওতায় নগদ ইসলামিক-এর মাধ্যমে টাকা প্রদানের ক্ষেত্রে যেকোনো প্রকার বিভ্রান্তি বা দ্বিধা নিশ্চিত হবার জন্য 16167 অথবা 096 096 16167 নাম্বারে কল করতে পারেন এবং দেশব্যাপী বিস্তৃত নগদ সেবা (https://nagad.com.bd/nagad-sheba) থেকে আপনার প্রয়োজনীয় সেবা পেতে পারেন
ঘ) উপরের ঘোষণাসমূহের পরও তৃতীয় কোনো পক্ষের কোনো কার্যের জন্য গ্রাহকের কোনো ক্ষতি সাধিত হলে, নগদ ইসলামিক কর্তৃপক্ষ দায়ী থাকবে না
ঙ) কোনো গ্রাহক যদি নগদ ইসলামিক একাউন্ট ব্যবহার করে প্রচলিত আইন বা নীতিমালা পরিপন্থী কার্যক্রম যেমন জুয়া, ফরেক্স ট্রেডিং, ক্রিপ্টোকারেন্সি লেনদেন বা প্রতারণামূলক কর্মকাণ্ডে সম্পৃক্ত থাকে বা সম্পৃক্ত আছে বলে সন্দেহ হয়, তাহলে বাংলাদেশের সংশ্লিষ্ট রেগুলেটরি সংস্থা যথা বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (BFIU), বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (BTRC), বাংলাদেশ ব্যাংক অথবা কোর্টের নির্দেশনা অনুযায়ী উক্ত গ্রাহকের একাউন্ট সাময়িকভাবে স্থগিত বা স্থায়ীভাবে বন্ধ করা হতে পারে
চ) এই ক্যাম্পেইন সংক্রান্ত যেকোনো প্রকার মতবিরোধ দেখা দিলে গ্রাহক নগদ ইসলামিক হটলাইন নাম্বারে (16167 অথবা 096 096 16167) অবহিত করবেন
ছ) এই শর্তাবলি বাংলা এবং ইংরেজি উভয় ভাষায় উল্লিখিত হবে এবং বাংলা ও ইংরেজির মধ্যে কোনো বিষয় সংঘর্ষ হলে তখন ইংরেজি ভাষা প্রাধান্য পাবে